ঢাকা বোট ক্লাবে ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ০৮:০৩ পিএম

ঢাকা বোট ক্লাব লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ক্লাবে অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স ম্যানেজার পদে লোক নেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স)

পদসংখ্যা: ১

যোগ্যতা: হিসাববিজ্ঞান বা ফিন্যান্সে এমবিএ। সিএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কমপক্ষে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ৩০ থেকে ৪৫ বছর

বেতন ও সুযোগ-সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া মুঠেফোন বিল ও দুটি উৎসব ভাতা রয়েছে।

যেভাবে আবেদন: আগ্রহী যোগ্য প্রার্থীরা এই ([email protected]) ই-মেইলে সিভি পাঠাতে পারবেন। এ ছাড়া অনলাইনে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৮ জানুয়ারি ২০২২।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত