সংবিধান পর্যালোচনায় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব মেননের

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০১:১৭ এএম

সংবিধান পর্যালোচনার জন্য সংসদের আগামী অধিবেশনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরে এ সংবিধানের পর্যালোচনা হওয়া প্রয়োজন। সংসদ নেতাকে অনুরোধ জানাই, তিনি যেন সংসদের আগামী অধিবেশনে সংবিধান পর্যালোচনার জন্য বিশেষ কমিটি গঠন করে দেন। যেখানে সব বিষয়ে আমরা নতুন করে ভাবতে পারব।

গতকাল বুধবার একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, ‘বিভিন্ন সময়ে দেশের সংবিধানের মৌলিক চরিত্র বদল হয়েছে। বঙ্গবন্ধু সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে সংবিধান দিয়েছিলেন তা সংসদীয় ব্যবস্থার অন্যতম শ্রেষ্ঠ সংবিধান। দুর্ভাগ্যজনকভাবে তার আমলেই এই সংবিধানের মূল বিষয়গুলোর পরিবর্তন ঘটেছিল। আর সামরিক শাসকরা নিজেদের ক্ষমতার স্বার্থে এবং পাকিস্তানি রাজনীতি ফিরিয়ে আনতে ওই সংবিধানকে ছুরি দিয়ে জবাই করেছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত