বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ কার্যমেয়াদের নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। কিন্তু মা হতে যাওয়ার কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তার প্রার্থিতা বাতিল হয়নি। ফলে ভোটাররা প্রত্যাশা করেছিলেন পরীমণি অন্তত ভোটের দিন এফডিসিতে আসবেন। কিন্তু ২৮ জানুয়ারি সন্ধ্যা ৬টায় জানা গেল পরীমণি ভোট দিতে আসেননি।
মূলত শারীরিক অসুস্থতার কারণেই প্রার্থী হয়েও ভোট দিতে আসেননি পরীমণি। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। তিনি বলেন, যত দূর জানি তিনি শারীরিকভাবে অসুস্থ, যার কারণে প্রার্থী হয়েও ভোট দিতে আসতে পারেননি।’
এদিকে জানা গেছে, ২৫ জানুয়ারি অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ সিনেমার ইউনিটে শুটিং চলাকালীন পরীমণি হঠাৎ অসুস্থ হয়ে যান। এরপর তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে রয়েছেন।
