সুন্দরবনে বাঘের মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০৭:২৮ পিএম

সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের মরদেহ উদ্ধার করেছ বন বিভাগ। ঘটি বার্ধক্যজনিত কারণে মারা যেতে পারে বলে ধারণা তাদের। 

সুন্দরবন পূর্ব বিভাগের কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে দুবলার চর এলাকার টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহল দিচ্ছিলেন। সে সময় তারা ফাঁড়ি সংলগ্ন রুপার খাল এলাকায় চরে বাঘটিকে মৃত দেখতে পান।

তিনি বলেন, দুই-এক দিন আগে বাঘটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাঘটি রোগাক্রান্ত। বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর। বাঘ সাধারণত ১৫-২০ বছর বাঁচে। বার্ধক্যজনিত কারণে বাঘটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে মাথা সংগ্রহ করে ঢাকায় বন্যপ্রাণী পরীক্ষাগারে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত