পরকীয়ার বলি: নিজের আলু ক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১০:৩৩ পিএম

ঠাকুরগাঁওয়ে নিজের আলু ক্ষেত থেকে ধনপতি (৩২) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে পরকীয়ার ঘটনায় তার মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে সদর উপজেলার আউলিয়াপুরের ভাতগাঁও কান্দর পাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ধনপতি কান্দর পাড়ার দয়ালের ছেলে। 

ধনপতির পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ধনপতি দীর্ঘদিন যাবৎ এলাকার সিংটু নামের এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িত ছিল। বিষয়টি জানার পর আগের দিন বৃহস্পতিবার রাতে ধনপতিকে ধরার জন্য ধাওয়া করে সিংটু। এর পর থেকেই নিখোঁজ ছিল ধনপতি। পরে শুক্রবার দুপুরে নিজের আলু ক্ষেতেই ধনপতির নিথর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানভীরুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। নিজের জমিতেই ধনপতির মরদেহ পরে ছিল। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত