ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে বিএনপি সমর্থিত সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতটি পদে এবং আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সহ-সম্পাদকসহ আটটি পদে জয়ী হয়েছে।
বিএনপিপন্থি প্যানেলের বিজয়ীরা হলেন সভাপতি নুরুল হক, সহসভাপতি আবুল কালাম আজাদ, আজহারুল হক, সাধারণ সম্পাদক এসআইএম মঞ্জুরুল হক বাচ্চু, সহসম্পাদক মাজেদুল করিম সজল, অডিটর ওবায়দুল হক, সদস্য নুরে আলম রিপন।
আওয়ামী লীগপন্থি প্যানেল থেকে নির্বাচিতরা হলেন সহসম্পাদক আব্দুল্লাহ আল বাকী, মো. আব্দুল্লাহ, সদস্য হাবিবুর রহমান, মারুফ রায়হান খান, মোহাম্মদ সেকান্দর আলী, মুক্তারা খাতুন মনি, সালাহ উদ্দিন আল রাশিদ ও মাহবুব আল মামুন।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় আইনজীবী সমিতি মিলনায়তনে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত।
এর আগে গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়।
