চট্টগ্রামের চন্দনাইশে সাজাপ্রাপ্ত বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে পৃথক অভিযানে গ্রেপ্তারের পর গতকাল শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো সাতবাড়িয়া এলাকার মো. আলমগীর, পদ্মাডেপা এলাকার আলী আকবর (৫০) এবং তার ছেলে আলী হোসেন (৩০)।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গাছবাড়িয়া কলেজ গেইটের পশ্চিমে বটতল দুর্ল্লভ পাড়া জামে মসজিদের সামনে রাস্তা থেকে ২১৬টি ইয়াবা ট্যাবলেটসহ পলাতক আসামি আলমগীরকে গ্রেপ্তার করা হয়। এছাড়া শুক্রবার রাত ১০টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে পদ্মাডেপা এলাকার নিজ বাড়ি থেকে ৬ মাসের সশ্রম কারাদ- এবং ৫ হাজার টাকা অর্থদ-ে দ-িত পলাতক বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়।
