ঠোঁটে সার্জারি করতে গিয়ে সরকারের ফোনে বিপাকে পাকিস্তানি টিকটকার

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ০৮:৩২ পিএম

ফের আলোচনায় পাকিস্তানের বিখ্যাত ও সমালোচিত টিকটকার হারিম শাহ। শনিবার অর্ধেক অস্ত্রপচারকৃত একটি ঠোঁট নিয়ে এক ভিডিওতে হাজির হন তিনি।

জিও নিউজের খবরে বলা হয়েছে, ভিডিওতে এই টিকটকারকে ওপরের ঠোঁট স্ফিত অবস্থায় দেখা যায়। পাকিস্তানের জনপ্রিয় এই টিকার বলেন, ঠোঁটে অস্ত্রপচারের জন্য তিনি ক্লিনিকে ছিলেন। কিন্তু অপরাশনের একপর্যায়ে তিনি পাকিস্তান থেকে ফোন পান।

ওই ফোনকলে তাকে বলা হয়, পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি তার সকল ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। এরপর চিন্তিত হয়ে তিনি সার্জারি ত্যাগ করেন। কারণ এটা খুবই ব্যয়বহুল।

এর আগে গত ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি ভিডিও আপলোড করেন।  ওই ভিডিওতে হারিম শাহকে দুই হাতে ব্রিটিশ পাউন্ড প্রদর্শন করতে দেখা যায়। এরপর পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন কর্তৃপক্ষ দেশ থেকে বিপুল অর্থ সরানোর অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।

শোবিজ অঙ্গনের তারকারা প্লাস্টিক সার্জারি, লিপ ইনজেকশনসের মতো বিভিন্ন প্লাস্টিক বিউটির ট্র্যাপে পড়ে যান। প্রথম সারির তারকারা থেকে শুরু করে অনেকে এই সার্জারির সাহায্য নিয়ে সৌন্দর্য, গ্ল্যামার বাড়িয়ে থাকেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত