বিবৃতিতে জি এম কাদের

জ্বালানি গ্যাসের মূল্য বাড়ানো হবে জনবিরোধী সিদ্ধান্ত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৪ এএম

দেশে জ্বালানি গ্যাসের মূল্য বাড়ানো জনবিরোধী সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেছেন, ‘সরকার এমন সিদ্ধান্ত নিলে প্রমাণ হবে দেশের মানুষের প্রতি সরকারের কোনো দরদ নেই। কারণ সম্প্রতি বাংলাদেশের গ্যাস উৎপাদন কোম্পানিগুলো বর্তমান মূল্যের চেয়ে দ্বিগুণ বাড়িয়ে গ্যাসের মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব দিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশনে।’ গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

জি এম কাদের  বলেন, ‘গ্যাসের দাম বাড়লে রফতানি পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাবে। হুমকির মুখে পড়তে পারে গার্মেন্টসহ বিভিন্ন শিল্প। বিশেষ করে আন্তর্জাতিক বায়িং প্রতিষ্ঠানগুলো মুখ ফেরাতে পারে বাংলাদেশ থেকে, যা মহা বিপর্যয়ের কারণ হতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত