সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোট ১৫ ও ১৬ মার্চ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩৭ এএম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২২-২৩ মেয়াদের কার্যকরি কমিটি গঠনের লক্ষ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ ও ১৬ মার্চ। গতকাল মঙ্গলবার সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মসিউজ্জামানকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বারের বার্ষিক ভোজসভা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত