অস্ট্রেলিয়াকে উড়িয়ে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৭ এএম

অস্ট্রেলিয়াকে ৯৬ রানে হারিয়ে টানা চতুর্থবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংল্যান্ডকে। আগেরদিন আফগানিস্তানকে হারিয়ে ২৪ বছর যুব বিশ্বকাপের ফাইনালের টিকিট কাটে ইংলিশরা। 

অ্যান্টিগায় টস জিতে ব্যাট করতে নেমে ভারত যুব দলের অধিনায়ক যশ ডালের সেঞ্চুরি ও শায়েক রাশিদের ৯৪ রানের সুবাদে ৫ উইকেটে ২৯০ রান করে ভারত। দুজন তৃতীয় উইকেট জুটিতে করেন ২০৪ রানের জুটি।

৩৭ রানে ২ উইকেট হারানোর পর অধিনায়ক ও সহ-অধিনায়কের লড়াই শুরু। জ্যাক নিসবেতের ওভারে রানআউট হওয়ার আগে ১১০ বলে ১১০ রানের ইনিংস খেলেন অধিনায়ক ডাল। তার বিদায়ের পরের বলে সাজঘরে ফেরেন রাশিদও। নিসবেত ৪১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

জবাব দিতে নেমে ৪২ ওভারে মাত্র ১৯৪ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার টিগু ওয়াইলিকে হারায় তারা। এরপর প্রতিরোধ গড়ে দলীয় ৭১ রানে সাজঘরে ফেরেন কোরি মিলার (৩৮)।

দলের বিপদের মুখে লাঞ্চলন শন ৫১ রানের ইনিংস খেললেও অজি যুবারা বড় পরাজয় এড়াতে পারেননি। ভারতের হয়ে স্পিনার ভিকি ওস্তাল নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট ভাগাভাগি করেছেন রবি কুমার ও নিশান্ত সিন্ধু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত