আফগানিস্তানের বিপক্ষে সিরিজের চূড়ান্ত সূচি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার পর ঢাকায় দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বিসিবি জানায়, ১২ ফেব্রুয়ারি ঢাকায় আসবে আফগান ক্রিকেট দল। ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি তিনটি ওয়ানডেই শুরু হবে বেলা ১১টায়। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। এরপর ৩ ও ৫ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ম্যাচ দুটি। যা শুরু হবে বেলা ৩টায়।
সিরিজ শুরুর আগে আফগানরা সিলেটে এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করবে।
