অষ্টম অধ্যায় : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব
বহুনির্বাচনী
(গত সংখ্যার পর)
১২. পলাশীর যুদ্ধে নবাবের পতনের যথার্থ কারণ
i. মীরজাফরের বিশ্বাসঘাতকতা
ii. তরুণ নবাবের দৃঢ়তার অভাব
iii. নবাবের শত্রুপক্ষ ছিল ঐক্যবদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কখন?
ক. ১৭৫৭ খ্রিস্টাব্দে খ. ১৭৫৮ খ্রিস্টাব্দে
গ. ১৭৫৯ খ্রিস্টাব্দে ঘ. ১৭৬০ খ্রিস্টাব্দে
১৪. ওলন্দাজরা ভারতবর্ষ ত্যাগ করেন
ক. ১৮০২ খ্রিস্টাব্দে খ. ১৮০৩ খ্রিস্টাব্দে
গ. ১৮০৪ খ্রিস্টাব্দে ঘ. ১৮০৫ খ্রিস্টাব্দে
১৫. আলীবর্দী খানের কনিষ্ঠ কন্যার নাম কী?
ক. আছিয়া বেগম খ. আমেনা বেগম
গ. আম্বিয়া বেগম ঘ. ঘসেটি বেগম
১৬. রবার্ট ক্লাইভের ক্ষেত্রে প্রযোজ্য
i. তিনি ছিলেন দূরদর্শী ii. তিনি ছিলেন অজ্ঞ
iii. তিনি ছিলেন কূটবুদ্ধিসম্পন্ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. নবাবের পতনের কারণ হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
ক. মীর মদনের অসহযোগিতা
খ. সিনকের অসহযোগিতা
গ. মীরজাফরের বিশ্বাসঘাতকতা
ঘ. মোহনলালের বিশ্বাসঘাতকতা
১৮. কলকাতা কাউন্সিল কখন নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে?
ক. ১৭৬১ খ্রিস্টাব্দে খ. ১৭৬২ খ্রিস্টাব্দে
গ. ১৭৬৩ খ্রিস্টাব্দে ঘ. ১৭৬৪ খ্রিস্টাব্দে
১৯. মীর কাশিম কীসের প্রতি সচেতন ছিলেন?
ক. প্রজাদের খ. ব্যবসায়ীদের
গ. গরিবদের কল্যাণের প্রতি ঘ. নিজের স্বাস্থ্যের প্রতি
২০. চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কাদের স্বার্থ সুরক্ষিত হয়?
ক. জমিদারদের খ. কৃষকদের
গ. ব্যবসায়ীদের ঘ. ফকিরদের
২১. মীরজাফরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়
i. অযোগ্যতার
ii. অতিরিক্ত অর্থ প্রদানের অক্ষমতার
iii. ওলন্দাজদের সঙ্গে আঁতাতের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. সিরাজউদ্দৌল্লা কখন কলকাতা দখল করেন?
ক. ১৭৫৪ খ্রিস্টাব্দে খ. ১৭৫৫ খ্রিস্টাব্দে
গ. ১৭৫৬ খ্রিস্টাব্দে ঘ. ১৭৫৭ খ্রিস্টাব্দে
২৩. পলাশীর যুদ্ধের প্রধান কারণ কোনটি?
ক. নবাবের অদক্ষতা
খ. নবাবের অদূরদর্শিতা
গ. নবাবের অযোগ্যতা
ঘ. পারিবারিক ও বাহ্যিক ষড়যন্ত্র
২৪. ইংরেজদের ফোর্ট উইলিয়াম দুর্গ ত্যাগের কারণ কী?
ক. যুদ্ধের ভীতি খ. নবাবের অতর্কিত আক্রমণ
গ. শত্রুদের আক্রমণ ঘ. ঘনিষ্ঠজনদের বিরোধিতা
উত্তর
১২. ঘ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. খ, ১৬. গ, ১৭. গ, ১৮. গ, ১৯. ক, ২০. ক, ২১. ঘ, ২২. গ, ২৩. ঘ, ২৪. ক
