ডিএসসিসি এখন কোনো ভঙ্গুর সংস্থা নয় : মেয়র তাপস

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪৮ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এখন আর কোনো ভঙ্গুর সংস্থা নয় বলে মন্তব্য করেছেন সংস্থাটির মেয়র শেখ ফজলে নূর তাপস। গতকাল বৃহস্পতিবার ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র হানিফ অডিটরিয়ামে সার্বিক রাজস্ব আদায়ের পর্যালোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মেয়র শেখ তাপস, ‘আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা ও কর্মদক্ষতায় গত অর্থবছরে আমরা ৭০৩ কোটি টাকা রাজস্ব আদায় করতে পেরেছি। করপোরেশনের ইতিহাসে এটাই সর্বোচ্চ রাজস্ব আয়। যে গতিতে এগিয়ে চলেছি, এ বছর আমরা ৯০০ কোটি টাকা রাজস্ব আদায় করতে পারব বলে আশাবাদী। একটি বিষয়ে আমরা ঢাকাবাসীকে নজর কাড়তে পেরেছি, ভরসা দিতে পেরেছি যে, করপোরেশন আর কোনো ভঙ্গুর সংস্থা নয়।’

সম্মেলনে কর কর্মকর্তা, লাইসেন্স সুপারভাইজার, রেভিনিউ সুপারভাইজার, বাজার সুপারভাইজার, উপকর কর্মকর্তা, রেন্ট অ্যাসিস্ট্যান্টসহ রাজস্ব বিভাগের সব পর্যায়ের কর্মকর্তা অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত