নবাবগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০৬ পিএম

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

নবাবগঞ্জ উপজেলার চালনাই সড়ক এলাকায় ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন শাহ আলম (৩৫) নামের এক ভ্যানচালক। তিনি দোহার উপজেলার নারায়ণপুর এলাকার চান্দা হাওলাদারের ছেলে।

শুক্রবার ৪  ফেব্রুয়ারি সকালে দোহার থেকে মালামাল নিয়ে নবাবগঞ্জে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনা তিনি মারা যান।

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে দোহার উপজেলা থেকে আসবাবপত্র নিয়ে নবাবগঞ্জ যাচ্ছিলেন ভ্যানচালক শাহ আলম। মালবাহী ভ্যান গাড়িটি নবাবগঞ্জের চালনাই সড়ক ইটভাটা এলাকায় পৌঁছালে গাড়িটিকে পেছন দিক থেকে মাটিভর্তি একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটির বেপরোয়া গতি থাকার কারণে ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানচালকের মাথার অধিকাংশ মাংস ছিটকে রাস্তার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানা উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালক ও মালিককে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। ট্রাকটি চালনাই সড়কের এবিসি ইটভাটায় মাটি সরবরাহ করতো বলে জানা গেছে।

অপরদিকে বৃহস্পতিবার রাতে নবাবগঞ্জ বান্দুরা সড়কের তালতলা নামক স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ট্রাকচালক নয়ন (২৫) ঘটনাস্থালেই মারা যান বলে জানান নবাবগঞ্জ থানার উপপরিদর্শক অজিত কুমার। নিহত নয়ন নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের ছোট গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত