২০০০ সালে মাত্র ১৮ বছর বয়সে তার মাথায় ওঠে বিশ্ব সুন্দরীর খেতাব। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। বলিউডের প্রথম সারির অভিনেত্রী হিসাবে নিজের জায়গা পাকা করেছেন। তিনি নতুন মা প্রিয়ঙ্কা চোপড়া জোনাস।
২০১৮ সালে আমেরিকার পপ গায়ক দশ বছরের ছোট নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রিয়ঙ্কা। বিতর্কের মুখে বারবার পড়েছেন তিনি। বিতর্ক তার জীবনের অঙ্গ হয়ে গিয়েছে। তবে বিতর্ক চললেও তার প্রতি অনুরাগীদের ভালোবাসায় কোনও ভাটা পড়েনি। কারণ একটাই এখনো তার রুপে কোনো ভাটা পড়েনি।
৪০ বছর বয়সেও প্রিয়ঙ্কার ঈর্ষণীয় চেহারার রহস্য জানতে মরিয়া তার অনুগামীরা। অনেক নারীর কাছেই প্রিয়াঙ্কা চোপড়া এক অনুপ্রেরণার নাম। সারা দিনে প্রিয়াঙ্কা কী কী খান তা নিয়ে ঔৎসুক্যের শেষ নেই। এবার তা এল প্রকাশ্যে। রইল প্রিয়ঙ্কার প্রতিদিনের খাদ্যাভ্যাসের তালিকা।
সকালের খাবার
ভোরের পরিবর্তে খানিক বেলার দিকে উঠতেই পছন্দ করেন প্রিয়াঙ্কা। ঘুম থেকে উঠে শরীরচর্চার পর এক কাপ গরম কফি তার চাই। তারপর একটি ওমলেট, অ্যাভোকাডো টোস্ট, ফলের রস ইত্যাদি তার নিয়মিত সকালের খাবার। তবে কখনও কখনও তিনি ইডলি, ধোসা বা পোহারও স্বাদ নেন।
দুপুরের খাবার
বাড়িতে থাকলে রাগির রুটি, সঙ্গে ঢেঁড়শ, আলু, কপি এবং অন্যান্য সব্জি এবং সামান্য তেল দিয়ে তৈরি একটি তরকারি। সঙ্গে টক দই, সালাদ ও আচার।
সন্ধ্যার জলখাবার
সন্ধ্যাবেলায় খুব হালকা খাবার খান অভিনেত্রী। চিকেন স্যুপ বা মাখনা তার সন্ধ্যাবেলার পছন্দের খাবার।
রাতের খাবার
প্রিয়াঙ্কা যেহেতু দিনের প্রথমার্ধে ক্যালোরিযুক্ত খাবার খেয়ে নেন ফলে রাতে ভারী কোনও খাবার তিনি দাঁতে কাটেন না। রাতের খাবারে থাকে হালকা কোনও স্যুপ বা সালাদ।
