হিজাব পরতে বাধা দেওয়ায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে কর্ণাটকে

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:২২ এএম

হিজাব পরে কলেজ ক্যাম্পাসের প্রবেশ এবং ক্লাস করার অধিকারের দাবিতে কর্ণাটকে শুরু হওয়া আন্দোলন ক্রমশ বাড়ছে। মুসলিম ছাত্রীদের শুরু করা এ আন্দোলনে যোগ দিচ্ছেন ছাত্ররাও।

ভারতীয় গণমাধ্যম জানায়, শনিবার উপকূলীয় শহর কুন্দাপুরের ভান্ডারকরস আর্টস অ্যান্ড সায়েন্স ডিগ্রি কলেজের গেটে হিজাব পরার দাবিতে বিক্ষোভ দেখান মুসলিম ছাত্রীরা। অভিযোগ কলেজের নিরাপত্তারক্ষীরা তাদের হিজাব পরে ক্যাম্পাসে ঢুকতে বাধা দিয়েছে। এ সময় স্থানীয় কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের মুসলিম ছাত্ররাও বিক্ষোভে যোগ দেন।

এর আগে শুক্রবার কুন্ডারপুরেরই অন্য একটি কলেজের গেটে ছাত্রীদের হিজাব-বিক্ষোভের সমর্থনে জড়ো হয়েছিলেন বেশ কিছু কলেজছাত্র।

কর্ণাটকের উদুপি জেলায় প্রশাসনের তরফে সম্প্রতি হিজাব পরে ছাত্রীদের ক্লাস যাওয়া নিয়ে একটি কিছু বিধিনিষেধ জারি হয়।

নির্দেশিকায় বলা হয়, ‘হিজাব পরে ছাত্রীরা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। স্কার্ফ পরে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। তবে সেই স্কার্ফের রং হবে দোপাট্টার রঙে। ক্যাম্পাস ও কলেজ ক্যানটিনে আর অন্য কোনো পোশাক পরতে দেওয়া হবে না।’

প্রশাসনিক বার্তা পেয়ে বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ হিজাব-বিধিনিষেধ জারি করেন।

বিক্ষোভ চাঙা হতেই কর্ণাটকের শিক্ষামন্ত্রী তথা বিজেপি নেতা বি সি নাগেশের দাবি করেন, বিক্ষোভকারী ছাত্রীরা আগে হিজাব পরতেনই না। প্রশাসনিক নির্দেশ জারির পরে ঝামেলা বাধানোর উদ্দেশ্যে বিক্ষোভ শুরু করেছেন তারা। প্রয়োজনে প্রশাসনিক হস্তক্ষেপের হুঁশিয়ারিও দেন নাগেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত