নাজমুন মুনিরা ন্যানসি ও তার মেয়ে রোদেলার পর এবার স্বামী মহসীন মেহেদীর সঙ্গে জুটি বেঁধেছেন কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। ভালোবাসা দিবসে ‘এই পথ চাওয়া’ শিরোনামের গানটি প্রকাশ হবে।
সোশ্যাল মিডিয়ায় খবরটি দেন ন্যানসি। তিনি জানান, মহসীন মেহেদীর কথায় গানটির সুর, সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ।
ন্যানসি বলেন, হাবিবের সঙ্গে আমার অসংখ্য গান রয়েছে। আমার বড় মেয়েও হাবিব ওয়াহিদের আশীর্বাদপ্রাপ্ত। এবারে হলো ব্যতিক্রম আয়োজন। প্রথমবারের মতো ভালোবাসার আমেজকে ধরে রেখে আমার স্বামী গীতিকবি মহসীন মেহেদীর কথা ও সুরে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ নিজেই। এটা সত্যিই অনেক বড় পাওয়া।
গত বছরের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যানসি। গানের সুবাদে তাদের পরিচয় ও পরিণয়।
