মির্জাপুরে গ্যাসের চুলার আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩৫ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে গ্যাসের চুলার আগুনে পুড়ে বেবী সিদ্দিকী (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া গ্রামের মীর আতোয়ার রহমানের স্ত্রী।

পারিবারিক সূত্র জানান, গত শুক্রবার রাত ৯টার দিকে বেবী সিদ্দিকী তার ভবনের রান্না ঘরের বাইরে পানি খাচ্ছিলেন।

হঠাৎ রান্নাঘরে গ্যাসের চুলায় বিস্ফোরণ ঘটে এবং তার শরীরে আগুন লাগে। আশপাশের বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।

গোড়াই ইউপি সদস্য আদিল খান রবিবার সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে গ্যাসের আগুনে পুড়ে গুরুতর আহত হন। শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত