কিশোরগঞ্জে নাতির কোলে চড়ে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১৭ পিএম

কিশোরগঞ্জের ইটনায় ভোট দেওয়ার সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চাচ্ছেন না ভোটাররা। তেমনি উপজেলার পূর্বপাড়া গ্রামের ৯০ ঊর্ধ্ব বয়সী বৃদ্ধা মোছা. গফুরুর নেছা।

তিনি চলন ও বাকশক্তিহীন। তার নাতি লিয়নের কোলে চড়ে দুপুরে ভোটকেন্দ্রে আসেন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে ইশারায় সন্তোষ প্রকাশ করেছেন তিনি। 

সরেজমিনে দুপুরে উপজেলা সদর ইটনা ইউনিয়নের পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। 

জানা যায়, কিশোরগঞ্জের ইটনায় সপ্তম ধাপের ইউপি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইটনা উপজেলার ৯টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 

বৃদ্ধার নাতি লিয়ন বলেন, দাদি চলাফেরা করতে পারেন না। ভালো করে কথাও বলতে পারেন না তিনি।

সোমবার সকাল থেকে ভোট দেওয়ার জন্য বলছিলেন। তাই আমি দাদিকে ভোটকেন্দ্রে নিয়ে এসেছি। ভোট দিতে পেরে দাদি অনেক খুশি হয়েছেন বলে জানান নাতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত