ইউরোপের উদ্দেশ্যে প্রথম পন্যবাহী জাহাজ চট্টগ্রাম ছেড়ে গেল

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১৯ পিএম

সরাসরি ইউরোপের উদ্দেশ্যে পণ্য নিয়ে চট্টগ্রাম সমুদ্রবন্দর ছেড়ে গেছে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি সোঙ্গা চিতা।

সোমবার দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি সোঙ্গা চিতা ৯৫২টি টিইইউ রপ্তানি লোড কনটেইনার নিয়ে ইতালির রাভেনা বন্দরের উদ্দেশ্যে রওনা হয়।

এটিই প্রথম কন্টেইনার জাহাজ, যা দেশের প্রধান সমুদ্রবন্দর থেকে সরাসরি ইউরোপীয় গন্তব্যে রপ্তানি পণ্য বহন করছে।

এর আগে শনিবার দপুর ১টার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি)-৪ জেটিতে ভেড়ে।

বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বৃহৎ গন্তব্য ইউরোপের দেশগুলোতে পণ্য রপ্তানি হয় অন্য দেশের বন্দর ঘুরে। এতে ক্রেতাদের হাতে পণ্য পৌঁছাতে দেরি হয়, খরচও বেশি হয়।

এই বাধা দূর করতে চট্টগ্রাম বন্দর থেকে প্রথমবারের মতো ইউরোপের গন্তব্য ইতালিতে শুরু হলো জাহাজে করে সরাসরি রপ্তানি পণ্য পরিবহন।

সোঙ্গা চিতা ১৫-১৬ দিনে ইতালির রেভেনা বন্দরে পৌঁছাবে বলে জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই সমুদ্র যাত্রায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশের পণ্য রপ্তানির ‘নতুন দিগন্ত’ উন্মোচিত হয়েছে। সরাসরি যাত্রায় খরচ ও সময় কমলে ইউরোপের দেশগুলোর পাশাপাশি আমেরিকান ক্রেতারাও আগ্রহী হয়ে উঠতে পারেন এ ব্যবস্থায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত