করোনায় মারা গেলেন বোমাং রাজকন্যা সিং ওয়াই প্রু

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩২ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বান্দরবানের বোমাং রাজকন্যা সিং ওয়াই প্রু।

সোমবার দুপুরে বোমাং রাজকন্যার স্বামী হ্লা চিং মং দ্য এ তথ্য নিশ্চিত করেছেন। সিং ওয়াই ছিলেন বান্দরবানের বোমাং সার্কেলের ১৭তম রাজা বোমাং গ্রী উ চ প্রুর মেয়ে।

হ্লা চিং মং জানান, গত ৩০ জানুয়ারি সিং ওয়াই করোনায় আক্রান্তের বিষয়টি জানা যায়। এরপর তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১ সপ্তাহ ধরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়।

তিনি বলেন, রবিবার তাকে বান্দরবানে আমাদের বাসভবনে নিয়ে আসি। রাত সোয়া ১১টায় তার মৃত্যু হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত