সাকিব আল হাসানকে নিয়ে অপোর কুইজ প্রতিযোগিতা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৮ পিএম

অপোর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসানকে নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

‘অপো ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফিচার কুইজ কমপিটিশন’ শিরোনামে এ প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত অপোর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানানো হবে।

সোমবার থেকে ক্যাম্পেইন শুরু হয়েছে। এটি চলবে মাসব্যাপী।

অপো জানায়, ‘ইন্সপারেশন অ্যাহেড’ এই স্লোগানকে সামনে রেখে সম্প্রতি বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করে অপো। সাকিব যেমন সেরাদের সেরা তেমনি বাংলাদেশের মানুষকে সেরা কাটিং এজ প্রযুক্তির স্মার্টফোন উপহার দিতেই অপো প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। মূলত বিশ্বসেরা সাকিবের হাত ধরে মানুষকে টপ-নচ স্মার্টফোন উপহার দিতে সাকিবকে বেছে নেওয়া। এই কুইজ কমপিটিশনের মাধ্যমে সাকিবের সঙ্গে পথচলা শুরু হলো।

এ কুইজ কমপিটিশনে সাকিব আল-হাসানকে সম্পর্কে কিছু প্রশ্ন করা হবে। প্রশ্নগুলো অপোর অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হবে। সেখান থেকে মন্তব্য বক্সে হ্যাশট্যাগ অপো ব্র্যান্ড অ্যাম্বাসেডর লিখে ৭২ ঘণ্টার মধ্য সঠিক উত্তর দিতে হবে।

প্রতিটি প্রশ্নের জন্য সঠিক উত্তরদাতা বাছাই করে সাকিবের সিগনেচার সংবলিত গিফট হ্যাম্পার দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত