চকরিয়ায় পিকআপের ধাক্কায় পাঁচ ভাই নিহতের ঘটনায় মামলা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৩ এএম

কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যান চাপায় পাঁচ ভাই নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার রাতে নিহতের ভাই প্লাবন চন্দ্র সুশীল বাদী হয়ে অজ্ঞাত পিকআপ চালককে আসামি করে চকরিয়া থানায় মামলাটি দায়ের করেন।  

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওসমান গণি মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় সেই পিকআপটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। তবে চালক এখন পর্যন্ত পলাতক।

পুলিশ জানিয়েছে, যেহেতু পিকআপটি জব্দ করা হয়েছে তারই সূত্র ধরে চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে একই দিন বিকেলে নিহতদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত