বঙ্গোপসাগরে আরও এক জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ৭

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৬ পিএম

বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলার ডুবে নিখোঁজের পঞ্চম দিনের অভিযানে আরও এক জেলের লাশ উদ্ধার হয়েছে।

পূর্ব বন বিভাগের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় জানান, বুধবার দুপুরে গভীর সাগরের কালির চর এলাকা থেকে আরেক জেলের লাশ উদ্ধার হয়েছে।

তার নাম মফিজুল শেখ। বাড়ি মোংলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামে।

তিনি আরও বলেন, এর আগে শনিবার ২ জন, সোমবার ২ জন ও মঙ্গলবার ২ জনের লাশ উদ্ধার হয়। আর বুধবারের একজনসহ মোট লাশ উদ্ধার হয়েছে ৭ জনের। তবে এখনো নিখোঁজ রয়েছে ৭ জেলে। 

গত শুক্রবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ১৯টি ট্রলার ডুবে ১৪ জেলে নিখোঁজ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত