ঝিনাইদহে স্কুলের সিঁড়ির নিচে এক ব্যক্তির মৃতদেহ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১৭ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার একটি লাউদিয়া বিদ্যালয়ের সিঁড়ির নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

বুধবার দুপুরে মৃতদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতের নামপরিচয় জানতে পারেনি পুলিশ।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, দুপুরে স্কুলের বারান্দায় শিশুরা খেলা করতে গিয়ে দুর্গন্ধ পায়। এরপর বিষয়টি ওই এলাকায় জানাজানি হলে গ্রামবাসীরা সেখানে গিয়ে কম্বল মোড়ানো এক ব্যক্তির অর্ধ-গলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা নাকি কোনো দুর্ঘটনা সেটি ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত