টিকার লাইনে ছোঁয়া লাগায় হামলা আহত ২০ শিক্ষার্থী

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১২:০০ এএম

কাউখালীতে করোনার টিকা নিতে গিয়ে শরীরে ছোঁয়া লাগাকে কেন্দ্র করে এক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলায় আহত হয়েছেন অপর বিদ্যালয়ের ২০ শিক্ষার্থী। আহতদের মধ্যে চারজনকে ভর্তি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার স্টিমারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই দিন উপজেলা সদরের সরকারি বালক মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকা প্রদানের কাজ চলছিল। সেখানে টিকা নিতে গেলে উপজেলার হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পিটিয়ে জখম করে সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরন চন্দ্র রায় জানান, তার বিদ্যালয়ের এক ছাত্র টিকা নিয়ে বের হওয়ার সময় বালক মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রের গায়ে ছোঁয়া লেগে যায়। এ নিয়ে তারা হামলা করে।

কাউখালী থানার ওসি বনি আমিন জানান, দুই হামলাকারীকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত