রাজধানীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪৫

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৩ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত হতে ৫৮৬১ পিস ইয়াবা, ৮৭.৫ গ্রাম হেরোইন, ২ কেজি ৭৭৫ গ্রাম ৯০ পুরিয়া গাঁজা ও ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার মূলে জব্দ করা হয়।

ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত