সর্বত্র হুইল চেয়ার পথ তৈরির দাবিতে ভার্চুয়াল কমিউনিটি- অর্নামেন্টস অব এক্সেসিবিলিটির তত্ত্বাবধানে ‘লেটস চেক দি ফ্যাক্টস’ নামে একটি সংগঠন হুইল চেয়ার বিতরণ করে।
শনিবার রাজধানীর রমনা পার্কে বিশেষ চাহিদা সম্পন্ন লোকদের মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
সংগঠনের আহ্বায়ক ও গুগল এক্সেসিবিলিটি চ্যাম্পিয়ন কামাল হাসনাইন বলেন, “ইতোমধ্যে আমরা দেশের বিভিন্ন স্থানে ‘ডিজেবলরাও হবে বল: যোগাযোগ চাই এক্সেসিবল’ স্লোগানে এই কর্মশালাটি যথারীতি সম্পন্ন করেছি।’
তিনি আরও বলেন, পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন লোকজন আজ ঘরের কোণায় এক রকম বন্দি।
তার মতে, সর্বত্র হুইল চেয়ারের স্বনির্ভর যাতায়াত ব্যবস্থা সুদৃঢ় করা হলে, তারা দেশের বোঝা না হয়ে দেশের অর্নামেন্টেসে পরিণত হবেন।
