ইস্টার্ন ইউনিভার্সিটি

দুটি সেমিস্টারের ওরিয়েন্টেশন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৭ এএম

ইস্টার্ন ইউনিভার্সিটিতে দুটি সেমিস্টারের ভার্চুয়ালি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান।

গত শনিবার ২০২১ ও ২০২২ সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে সভাপতি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধাপক ড. সহিদ আকতার হুসাইন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্বাস আলী খান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার জাহিদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান রওশন আরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার ড. আবুল বাশার খান। অনুষ্ঠান উপস্থাপনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নাজলা ফাতমি। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত