নিকট আত্মীয় হতে সাবধান সিংহ, পথে দুর্ঘটনার যোগ বৃশ্চিকের

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৯ এএম

মেষ : কেতুর অবস্থানের কারণে এ সপ্তাহে জাতকের আর্থিক অবস্থা সচ্ছল হবে। তবে ঋতুর প্রভাবে সর্দি, কাশি, জ্বর ঠান্ডাজনিত সমস্যা দেখা দেবে।

বৃষ : আজ আপনার ব্যবসা ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। বড় কোনো আর্থিক লেনদেনে সতর্ক হোন। সম্ভব হলে উকিলের পরামর্শ নিন।

মিথুন : নীতির রাজা রাজনীতির সেবকদের ভাগ্য সুপ্রসন্ন। ভালো কোনো সংবাদ চমকে দিতে পারে। মানুষের সেবার জন্য বড় সুযোগ পাবেন।

কর্কট : সন্তানের সফলতা আপনকে গর্বিত করবে। হয়তো বড় কোনো প্রতিযোগিতায় সন্তান ভালো ফল লাভ করবে। আপনার দূরের যাত্রা শুভ।

সিংহ : গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনার অসাবধানতায় সম্পত্তির বিষয়ে ক্ষতির সম্মুখীন হতে পারেন। নিকট আত্মীয় হতে সাবধান হোন।

কন্যা : বাড়ন্ত কিশোরীরা বিয়ের প্রলোভনের শিকার হবেন। দৈহিক মিলনে প্রলুব্ধ করবে। বিষয়টি লুকিয়ে না রেখে বাড়ির বড়দের সাহায্য প্রার্থনা করুন।

তুলা : আপনার বহুদিনের পরীক্ষিত বন্ধুর টাকা-কড়ির প্রতারণায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কাছের লোককে হৃদয় নয় যুক্তি দিয়ে বিচার করবেন।

বৃশ্চিক : পথে দুর্ঘটনার যোগ রয়েছে। আজ অপ্রয়োজনে ভ্রমণ না করাই ভালো। প্রবাসী বন্ধুর প্ল্যানমাফিক আর্থিকভাবে লাভবান হতে পারেন।

ধনু : সম্প্রতি আপনার নিকট আত্মীয়ার পরকীয়া সামাজিকভাবে আপনার কন্যার বিবাহে প্রভাব ফেলবে। সচেতন হোন। বিদেশ যাত্রা শুভ।

মকর : এ-সপ্তাহব্যাপী মকর জাতকের শিল্প-সাংস্কৃতি অঙ্গনে সফলতার যোগ রয়েছে। দূরের কোনো আত্মীয়ের সাহায্যে অর্থলাভের সুযোগ আসবে।

কুম্ভ : আপনার বহুল কাক্সিক্ষত অপেক্ষার পরিসমাপ্তি ঘটবে। আকাক্সক্ষার ফল দেরিতে পেলেও আনন্দদায়ক। জায়গাজমির সমস্যার সমাধান হবে।

মীন : টাকা-পয়সা লেনদেনের আগে একটু বিচার বিবেচনা করবেন। স্ত্রীর বোনের কোনো বান্ধবীর স্বামীর দ্বারা আর্থিকভাবে প্রতারিত হতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত