রাজধানীতে গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নিহত

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০১:১৩ পিএম

রাজধানীর শাহজাহানপুরে ট্রান্সপোর্টের গাড়ির ধাক্কায় আলআমিন (২২) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার রাত সাড়ে দশটার দিকে শাজাহানপুর আইসিডি গেটের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন জানান, একটি বিস্কুট তৈরির কারখানার বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন আলআমিন। তার বাড়ি পিরোজপুর নাজিরপুর উপজেলার। বর্তমানে মুগদার মানিকনগর ওয়াসা রোডে থাকতেন। তার বাবার নাম জুলফিকার আলী শেখ।

তিনি জানান, গত রাতে কাজ শেষ করে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন আলামিন। আইসিডি গেটের সামনের রাস্তায় ‘দেশ ট্রান্সপোর্ট লিমিটেড’ নামে একটি ট্রান্সপোর্টের গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।

‘খবর পেয়ে রাতেই তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল পাঠানো হয়। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন। দুর্ঘটনার পরপরই গাড়িসহ চালককে আটক করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত