পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় পিকআপ চালকের সহকারী নিহত

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৬ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে খুলনা-চিলাহাটীগামী আন্তঃনগর এক্সপ্রেস তিতুমীর ট্রেন ও পিকআপের সংঘর্ষে পিকআপ চালকের সহকারী লিমন (২০) নিহত হয়েছেন।

সোমবার দুপুর ১২টার দিকে পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া ভেলাইপাড় অরক্ষিত রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

লিমন উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। সংঘর্ষে পিকআপ চালক দেলোয়ার হোসেন ও মুরগি ব্যবসায়ী মাসুম (২২) গুরুতর আহত হন।

আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মাসুমের মামা মনজুরুল ইসলাম বলেন, আজকের এ দুর্ঘটনা ঘটেছে দুই পাশে বাঁশঝাড় ও জঙ্গলের কারণে।   অরক্ষিত রেলগেটে কাছে না গেলে ট্রেন দেখা যায় না।

তিনি আরও বলেন, সকালে সিরাজগঞ্জ থেকে মুরগির বাচ্চা নিয়ে আসে ঝাইপাড়া গ্রামে। মুরগির বাচ্চা দিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত