গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপনের জন্য মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ।
সোমবার রাজধানীর গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জনিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাতিরপুল, সার্কুলার রোড, ফ্রি স্কুল স্ট্রিট, গ্রিন রোড, কাঠালবাগান, পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার, শুক্রাবাদ ও ইন্দিরা রোড এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আশপাশের এলাকায়ও গ্যাসের চাপ কমতে পারে।
