নতুন নির্বাচন কমিশন গঠনে গঠিত সার্চ কমিটির বৈঠকে অংশ নিচ্ছেন না ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবীর।
নিউ এজ-এর একজন রিপোর্টার মঙ্গলবার দুপুরের পর দেশ রূপান্তরকে এমনটাই জানিয়েছেন।
এর আগে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদও সার্চ কমিটির বৈঠকে না যাওয়ার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আট সাংবাদিকের সঙ্গে বৈঠকের কথা রয়েছে সার্চ কমিটির।
তারা হলেন- নিউ এজ সম্পাদক নূরুল কবীর, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল ও শওকত মাহমুদ।
