শহীদ সার্জেন্ট জহুরুল হকের ৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪৮ এএম

যথাযোগ্য মর্যাদায় শহীদ সার্জেন্ট জহুরুল হকের ৫৩তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বাংলাদেশ বিমানবাহিনী। ১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান বিমানবাহিনীর বাঙালি সদস্য সার্জেন্ট জহুরুল হক আগরতলা ষড়যন্ত্র মামলায় ঢাকা সেনানিবাসে আটক অবস্থায় পাকিস্তান সেনাবাহিনীর হাতে নিহত হন।

শহীদ সার্জেন্ট জহুরুল হকের মৃত্যুদিবস উপলক্ষে চট্টগ্রামে বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শেষে মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত ও দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আইএসপিআর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত