রাজশাহী মেডিকেলে করোনায় আরও ৪ মৃত্যু

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০১:০৯ পিএম

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। তারা সবাই করোনায় সংক্রমিত ছিলেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মৃতদের মধ্যে দুইজন রাজশাহীর, বাকি দুজন নাটোর ও জয়পুরহাটের বাসিন্দা।

তিনি আরও জানান, গত একদিনে হাসপাতালে আরও পাঁচ রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট রোগীর সংখ্যা ৩৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২৪ জন করোনা পজিটিভ। বাকিরা করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত