চাল ডাল চিনি তেল পানি, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ‘দাম কমাও জান বাঁচাও’ সেøাগানে এ কর্মসূচি পালন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা জেলা শাখা।
দুপুর ১২টার দিকে জেলা শহরের ১ নম্বর রেলগেটে দলীয় জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে আবারও দলীয় জেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা সিপিবির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান র্যাফেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ।
অপরদিকে, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ঠাকুরগাঁও জেলা শাখা।
গতকাল বুধবার সকালে শহরের চৌরাস্তা মেড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক আবু সায়েম প্রমুখ।
