কলেজছাত্রীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ১

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৯ পিএম

কলেজছাত্রীকে (১৮) তুলে নিয়ে পাঁচ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মনির হোসেন নামে এক অভিযুক্তকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার ভোরে লালবাগ থেকে তাকে আটক করা হয় বলে জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান খান।

ওই ছাত্রীর অভিযোগ, গত ১২ ফেব্রুয়ারি সকালে তিনি প্রাইভেট পড়তে শিক্ষকের বাসায় যাচ্ছিলেন। পথে লালবাগের কেল্লার মোড়ে আল আমিন ও মনির হোসেন নামের দুজন তাকে মুখে রুমাল চেপে ধরলে তিনি চেতনা হারিয়ে ফেলেন। পরে চেতনা ফিরলে নিজেকে একটি পরিত্যক্ত ভবনে দেখতে পান তিনি।

ভুক্তভোগী বলেন, তাকে ছেড়ে দেওয়ার জন্য তিনি মনির ও আল আমিনের কাছে কাকুতি-মিনতি করেন। কিন্তু তারা পাঁচ দিন আটকে রেখে তাকে প্রতিদিন পালাক্রমে ধর্ষণ করেন।

একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে বুধবার বিকেলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রেখে পালিয়ে যান ওই দুজন। সেখান থেকে এক নারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

মনির ও আল আমিন পূর্বপরিচিত জানিয়ে ওই ছাত্রী বলেন, কিছুদিন ধরে মনির তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। তাতে রাজি না হওয়ায় ফোনে উত্ত্যক্ত করা শুরু করেন মনির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত