বগুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শিশুসহ মায়ের আত্মহত্যা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩০ পিএম

বগুড়ার আদমদীঘিতে এক নারী তার শিশু কন্যাকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন রানীনগর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আদমদীঘি উপজেলার প্রাণনাথপুর গ্রামের নাইম হোসেনের স্ত্রী ময়নুম বিবি (২৩) ও তার ৫ বছরের শিশুকন্যা নূর জাহান।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিউল আযম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, অটোরিকশাভ্যান চালক নাইমের সঙ্গে বৃহস্পতিবার সকালে তার স্ত্রীর ঝগড়া হয়। এতে অভিমান করে তিনি শিশুকন্যাকে নিয়ে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত