এবার আফগানিস্তানে কুয়ায় আটকা শিশু, উদ্ধারের চেষ্টা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৫ এএম

আফগানিস্তানের জাবুল প্রদেশের এক প্রত্যন্ত অঞ্চলে কুয়ার ভেতরে আটকা পড়েছে হায়দার নামের এক শিশু। তাকে জরুরি উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা।

দেশটির দক্ষিণে কুয়ার ভেতরে দু’দিন ধরে আটকা পড়া ওই শিশুটির এক ভিডিও ইতোমধ্যে সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, কুয়ায় আটকে পড়া শিশুটি হাত এবং শরীরের ওপরের অংশ নাড়াতে পারছে।

ওই ভিডিওতে হায়দারের বাবা বলছে, ‘তুমি ঠিক আছো তো পুত্র? আমার সঙ্গে কথা বলো, কেঁদো না। তোমাকে বের করে আনতে আমরা কাজ করছি।’

উত্তরে শিশুটি বলছে, ‘ঠিক আছে, আমি কথা বলছি।’

এক স্থানীয় কর্মকর্তা জানিয়েছে, গত মঙ্গলবার কুয়ায় আটকা পড়ে হায়দার। শিশুটির শারীরিক অবস্থা ক্রমাগত অবনতির দিকে। তবে উদ্ধারকারীরা সুড়ঙ্গ খনন করে তাকে শিশুটিকে করে আনতে তার কাছে পৌঁছাতে চেষ্টা করছে।

এএফপি নিউজ এজেন্সি জানিয়েছে, খাদের ১০ মিটার (৩৩ ফুট) নিচে আটকা পড়েছে শিশুটি। যা প্রায় ২৫ মিটার (৩৩ ফুট) গভীর বলে মনে করা হচ্ছে।

এই মাসের শুরুতে মরক্কোতে একটি সরু ৩২ মিটার গভীর (১০০ ফুট) শুষ্ক কূপে পাঁচ দিন আটকে থাকার পর প্রাণ হারায় রায়ান নামের এক পাঁচ বছরের শিশু। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাকে উদ্ধারে ব্যাপক অভিযান শুরু করা হলেও শেষ পর্যন্ত তাকে মৃত উদ্ধার করা হয়।

৫ দিন পর কুয়ায় মিলল রায়ানের লাশ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত