বেলকুচিতে অসহায় দরিদ্র প্রতিবন্ধীদের শীতবস্ত্র বিতরণ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৩ পিএম

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সোনালি প্রতিবন্ধী অধিকার সংস্থার উদ্যোগে অসহায় দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার বেলকুচি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা।

মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, ‘প্রতিবন্ধীরা আমাদের সমাজে এখনো অবহেলিত। প্রতিবন্ধীরা সমাজের বোঝা হয়ে যেন না থাকতে হয়, সে জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।’

সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, ধনাঢ্য ব্যক্তিদের প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রিয়াদ হোসেন, বেলকুচি প্রেসক্লাবের সিনিয়র সদস্য আবু মুছা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত