জলবায়ু অর্থায়ন চুক্তিতে বাধা হতে পারে ভূরাজনীতি: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১১:০০ এএম

ইউক্রেন পরিস্থিতিসহ ভূরাজনৈতিক উত্তেজনার কারণে জলবায়ু অর্থায়নের জন্য আন্তর্জাতিক অঙ্গীকার প্রভাবিত হতে পারে কি না সন্দেহ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। খবর ইউএনবি।

জার্মানিতে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) শুরু হওয়া ‘৫৮তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে’ জলবায়ু সংকট মোকাবিলায় এক প্যানেল আলোচনায় এ কথা বলেন তিনি।

এ সময় জলবায়ু কার্যক্রম ও সবুজ পরিবর্তনের জন্য তহবিল ও প্রযুক্তি গতিশীল করতে বৈশ্বিক অংশীদারত্বের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন আব্দুল মোমেন।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতার সময় আব্দুল মোমেন ইউক্রেন পরিস্থিতিসহ ভূরাজনৈতিক উত্তেজনার কারণে জলবায়ু অর্থায়নের জন্য আন্তর্জাতিক অঙ্গীকার প্রভাবিত হতে পারে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

এ সম্মেলন চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

পররাষ্ট্রমন্ত্রী ২১ ফেব্রুয়ারি প্যারিসের উদ্দেশে মিউনিখ ত্যাগ করবেন এবং ২২ ফেব্রুয়ারি সেখানে প্যাসিফিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী পর্যায়ের ফোরাম বৈঠকে যোগ দেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত