ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব বর্ষের শিক্ষার্থীদের সশরীরে শিক্ষা কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে শনিবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাস শুরুর পাশাপাশি এই তারিখ থেকে পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। অফিসগুলোও মঙ্গলবার থেকে যথারীতি খোলা থাকবে।
করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে চার সপ্তাহ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীর শ্রেণি কার্যক্রম বন্ধ আছে।
আবাসিক হল খোলা রেখে অনলাইনে নেওয়া হচ্ছে ক্লাস।
