আগামী ২ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান চালু হবে। ১ মার্চ শবেমেরাজ হওয়ায় পরদিন প্রাথমিক বিদ্যালয় খুলছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিদ্যালয়গুলোতে সশরীরে পাঠদান শুরু হবে।a
