‘পুলিশি নির্যাতনে’ ব্যবসায়ীর মৃত্যু তদন্তে ২ কমিটি

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৮ এএম

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের নির্যাতনে ক্ষুদ্র ব্যবসায়ী উজির মিয়ার (৪৫) মৃত্যুর অভিযোগ আসার পর ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটি করেছে জেলা প্রশাসন; অন্যটি পুলিশ।

গতকাল মঙ্গলবার সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানান, তিন সদস্যের তদন্ত কমিটিকে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অন্যদিকে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ জানান, উজির মিয়ার মৃত্যুর খবরে কেন এত মানুষ বিক্ষুব্ধ হয়ে রাজপথে নামলেন, তা খতিয়ে দেখতে পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে। এরই মধ্যে তদন্তকাজ শুরু হয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত