টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ইয়াসির আলীর ‘অভিষেক’

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪২ এএম

বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে বুধবার বেলা ১১টায়, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে মিডল-অর্ডার ব্যাটার ইয়াসির আলীর। বাংলাদেশের একাদশে ফিরেছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। অন্যদিকে আফগানদের একাদশে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর ‍রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), গুলবাদিন নাঈব, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমেদজাই, ফজলহক ফারুকি।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত