ময়মনসিংহের ত্রিশালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার রাতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এসব কমিটি গঠন করা হয়।
মোশারফ হোসেনকে আহ্বায়ক, আজাহারুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি এবং সেলিম পারভেজকে আহ্বায়ক, বাবুল আহমেদ বাবুকে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট পৌর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
