নবম-দশম শ্রেণি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৪ এএম

নবম অধ্যায় : ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন

বহুনির্বাচনী

১. নওয়াব আবদুর লতিফের ক্ষেত্রে যে উপাধিটি সমর্থনযোগ্য

i. খান বাহাদুর       ii. বিদ্যাসাগর       iii. নওয়াব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ.i, ii ও iii

২. হাজী মুহম্মদ মুহসীনের বাবার নাম কী?

ক. মুহম্মদ ফয়জুল্লাহ                     খ. মুহম্মদ হাবিবুল্লাহ

গ. মুহম্মদ গরিবুুল্লাহ                   ঘ. মুহম্মদ মহিবুল্লাহ

৩. ফরায়েজিদের গুরু হিসেবে কোন নামটি সমর্থনযোগ্য

ক. তিতুমীর                                 খ. শরীয়তুল্লাহ

গ. দুদু মিয়া                                 ঘ. জালাল উদ্দীন

৪. ‘ইয়াং বেঙ্গল’ আন্দোলনের প্রবক্তা ছিলেন?

ক. হাজী মুহম্মদ মুহসীন                 খ. হেনরি লুই ডিরোজারিও

গ. শরীয়তুল্লাহ                 ঘ. রাজা রামমোহন রায়

৫. বেগম রোকেয়া অরোধবাসিনী, পদ্মরাগ রচনা করেছেন। তার রচনা সমাজে যে প্রভাব ফেলেছে

i. নারীর করুণ দশা সমাজের কাছে তুলে ধরেছে

ii. সমাজের কুসংস্কার সম্পর্কে সচেতন করতে চেয়েছেন

iii. নারীদের আত্মমর্যাদা জাগ্রত করতে চেষ্টা করেছেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ.i, ii ও iii

৬. নীল চাষকে কৃষকের ‘ইচ্ছাধীন’ ঘোষণা করার ক্ষেত্রে কোন কমিশনটি সমর্থনযোগ্য?

ক. নীল কমিশন                খ. মনির কমিশন

গ. নাথান কমিশন             ঘ. সায়মন কমিশন

৭. কখন বাঁশের কেল্লা নির্মাণ করা হয়?

ক. ১৮২৭ খ্রিস্টাব্দে                       খ. ১৮২৯ খ্রিস্টাব্দে

গ. ১৮৩১ খ্রিস্টাব্দে                       ঘ. ১৮৩৩ খ্রিস্টাব্দে

৮. কীসের আঘাতে বাঁশের কেল্লা উড়ে যায়?

ক. গোলার                                  খ. কামানের

গ. বন্দুকের                                 ঘ. তলোয়ারের

৯. ‘ফরজ’ শব্দের অর্থ কী?

ক. বিশেষ কর্তব্য              খ. অবশ্য কর্তব্য

গ. নৈতিক কর্তব্য              ঘ. সাধারণ কর্তব্য

১০. হাজী মুহম্মদ মুহসীন কেমন জীবনযাপন করতেন?

ক. গরিবদের মতো                       খ. অত্যন্ত সাধারণ

গ. জমিদারদের মতো                    ঘ. রাজাদের মতো

১১. ব্রিটেনে নীলের চাহিদা বৃদ্ধি পায়

i. শিল্পের উন্নতির জন্য                 ii. কাপড় রং করার জন্য

iii. রপ্তানি করার জন্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ.i, ii ও iii

১২. মুসলমান নারী আন্দোলনের পথিকৃৎ হিসেবে নিচের কোন নামটি অধিক গ্রহণযোগ্য?

ক. বেগম রোকেয়ার                      খ. রাজিয়া চৌধুরী রানী

গ. বেগম সুফিয়া কামাল                 ঘ. বেগম ফয়জুন্নেসা

১৩. পলাশীর যুদ্ধের প্রধান কারণ কোনটি?

ক. যুক্তফ্রন্ট গঠন             

খ. ওয়াহাবি আন্দোলন

গ. সামরিক বাহিনী গঠন                

ঘ. ব্রিটিশবিরোধী আন্দোলন

১৪. যশোরের নীল বিদ্রোহের নেতা ছিলেন কে?

ক. বৈদ্যনাথ ও বিশ্বনাথ                 খ. নবীন মাধব ও বেনী মাধব

গ. বিষ্ণচরণ ও দিগম্বর বিশ্বাস          ঘ. মেঘলা সর্দার

উত্তর

১. খ, ২. ক, ৩. গ, ৪. খ, ৫. ঘ, ৬ ক, ৭. গ, ৮. ক, ৯. খ, ১০. খ, ১১. ক, ১২. ক, ১৩. ঘ, ১৪. খ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত