ইউক্রেনের ১৯৮ বেসামরিক নাগরিক মারা গেছেন: স্বাস্থ্য মন্ত্রণালয়

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০০ পিএম

ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার হামলায় এখন পর্যন্ত তাদের ১৯৮ বেসামরিক নাগরিক মারা গেছেন। তার মধ্যে তিনজন শিশু।

ইউক্রেনের স্বাস্থ মন্ত্রী ভিক্তর লিয়াশকোর বরাতে এমনটাই জানিয়েছে বিবিসি।

লিয়াশকো ফেসবুক পেজে লেখেন, হামলায় আরও ১১১৫ জন আহত হয়েছেন। তার মধ্যে ৩৩ জন শিশু।

ইউক্রেনে রাশিয়ার হামলার তৃতীয় দিন আজ। শনিবার সকালে ইউক্রেন দাবি করে, ৩৫০০ এর বেশি রুশ সৈন্য নিহত হয়েছে।

আরও জানানো হয়, ১৪টি বিমান, ৮টি হেলিকপ্টার ও ১০২টি ট্যাংক হারিয়েছে রাশিয়া। তবে পুতিন সরকার এখনো কোনো হতাহতের কথা স্বীকার করেননি। 

৩৫০০ এর বেশি রুশ সৈন্য নিহতের দাবি ইউক্রেনের

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত